দুর্নীতির অভিযোগ
মাদারীপুরে পরীক্ষা ছাড়াই সড়ক সংস্কারে এমপির ক্ষোভ প্রকাশ
মাদারীপুর সদর থেকে মোস্তফাপুর পর্যন্ত সড়ক পুনঃনির্মাণ ও সংস্কার কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। পরীক্ষা-নিয়ন্ত্রণ ও মান যাচাই ছাড়াই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগে সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। কাজের গুণগত মান নিশ্চিত না হওয়া পর্যন্ত সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
ফরিদপুরে ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ
ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় বকেয়া বিল আদায়ের জেরে এক ঠিকাদারকে মারধর করে হাত ভেঙে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঘুষ দাবির এই অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ঠিকাদার। অন্যদিকে, পৌর কর্মকর্তা এই মারধরের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে উল্টো ঠিকাদারের বিরুদ্ধেই হামলার দাবি করেছেন।
খাগড়াছড়িতে ৫ কোটি টাকার সিসি ক্যামেরা প্রকল্পে অনিয়ম, তদন্তের দাবি
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আওতায় জেলা শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ স্থাপন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের সরঞ্জাম ব্যবহার, কাজ শেষ হওয়ার আগেই বিল উত্তোলনসহ নানা অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দাবি করেছেন তাঁরা।
ব্লক-বাতিতে পৌর কর্মচারীর তেলেসমাতি, আলোচিত বুলবুল অবশেষে বদলী
জামালপুরের ইসলামপুর পৌরসভার একটি উন্নয়ন প্রকল্পে নির্মাণসামগ্রী ও সড়কবাতির দাম কয়েকগুণ বেশি দেখিয়ে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ ওঠার পর কার্য সহকারী বুলবুল আহমেদকে শাস্তিমূলক বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তাকে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংবাদ সম্মেলন ডেকে অভিযোগের প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নামে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি। বোর্ডের দাবি, ‘বান্দরবান ব্যবস্থাপনা ইউনিট-২’ নামে তাদের কোনো ইউনিট বা প্রতিষ্ঠান নেই। পাশাপাশি সংবাদ সম্মেলনে যাদের জেনারেল ম্যানেজার ও ওভারসিয়ার হিসেবে পরিচয় দেওয়া হয়েছে, তাদের সঙ্গে বোর্ডের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলেও জানানো হয়েছে।
বান্দরবান সদর হাসপাতালে ৪ কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ
বান্দরবান সদর হাসপাতালে ওষুধ, কেমিক্যাল, চিকিৎসা যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম ক্রয়ে প্রায় ৪ কোটি টাকার টেন্ডারকে ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। কার্যাদেশ পাওয়ার মাত্র ১৬ দিনের মধ্যে ৯০ শতাংশ মালামাল সরবরাহের দাবি করলেও সরেজমিনে সেই পরিমাণ সরঞ্জাম দেখাতে না পারায় প্রশ্ন উঠেছে। অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ই-জিপি পদ্ধতিতে টেন্ডার হওয়ায় অনিয়মের সুযোগ নেই। তবে পুরো বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।